আগামী সপ্তাহে ইস্তাহার প্রকাশ করবে বিজেপি, থাকবে ৫ বছরের রিপোর্ট কার্ডও

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ইস্তাহারে শুধুই নতুন ঘোষণা নয়, থাকবে গত পাঁচ বছরের রিপোর্ট কার্ড। আর কয়েকদিনের মধ্যেই বিজেপি নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে। সেখানে থাকবে এবার গ্রামীণ ভারতের জন্য একঝাঁক প্রকল্প। আর প্রধানত যুবসমাজের জন্য কর্মসংস্থানের বার্তা। এই দু’টি বিষয়কে সামনে রেখেই এবার নির্বাচনী প্রচারের রণকৌশল স্থির করা হয়েছে। আগামী সপ্তাহে বিজেপি প্রকাশ করবে ঩নির্বাচনী ইস্তাহার। ২০১৯ সালের ইস্তাহারের পাশাপাশি এবার একইসঙ্গে প্রকাশ করা হবে একটি রিপোর্ট কার্ড। সেখানে বলা হবে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছরে কী কী কাজ হয়েছে। ২০১৪ সালে বিজেপির নির্বাচনী ইস্তাহারে যেসব ঘোষণা করা হয়েছিল, সেগুলির কতটা বাস্তবায়িত হয়েছে। কারণ ওই বিষয়গুলি নিয়ে বিরোধীরা বিজেপিকে প্রচুর আক্রমণ করেছে। বিশেষ করে কালো টাকা ফেরত আনা, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া ইত্যাদি প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা হয়েছে। ইস্তাহারের সঙ্গে যে রিপোর্ট কার্ড দেওয়া হবে সেখানে বলা হবে, যেসব কথা ইস্তাহারে ঘোষণা করা হয়েছিল সেগুলির সিংহভাগই পূরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী কিংবা সরকার যে ঘোষণাগুলি করেছে, সেরকম প্রায় ৫২০টি পূরণ হয়েছে কিংবা পূরণপ্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপি সূত্রের দাবি, মুদ্রা যোজনা, উজ্জ্বলা যোজনা ইস্তাহারের অন্তর্গত ছিল না। কিন্তু এই প্রকল্পগুলি পরে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে এই রিপোর্ট কার্ডে থাকবে জিএসটি নিয়ে পৃথক কলাম। সেখানে কীভাবে জিএসটি প্রয়োগ করা হয়েছে এবং বিভিন্ন স্তরের কর কাঠামো বদলে গিয়ে আদতে ব্যবসায়ীদের সুবিধা হবে তার ব্যাখ্যাও থাকছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago