আগামী প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে মহামনীষী হিসেবে চিনবে : দোলা সেন

ঝাড়গ্রাম : বস্তির ভাড়া বাড়ি থেকে উঠে এসে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এতটাই দরিদ্র ছিলেন তাঁর যে বাবা-মায়ের সঙ্গে তাঁকেও ঠোঙা বানাতে হয়েছে।
কিন্তু তাঁর অনমনীয় মনোভাব এবং লড়াকু মানসিকতা আজ এই জায়গায় পৌঁচেছে।
গত আট বছরে উনি বাংলায় যে উন্নয়ন করেছেন, তার জন্য যতদিন তিনি চাইবেন ততদিন তিনি বাংলার মুখ্যমন্ত্রী থাকতে পারবেন।
কাল পরশুর মধ্যে লোকসভা ভোটের নোটিফিকেশন হয়ে যাবে।
মোদিবাবুর বিরুদ্ধে ঐক্যমঞ্চের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি-অমিতবাবুদের ৫৬ ইঞ্চি ৮৬ ইঞ্চি সব শেষ হয়ে যাবে।
দিল্লির চাবিকাঠি থাকবে মমতার হাতে। তিনি ২৭ বছরের এমপি, ৫ বার কেন্দ্রীয় মন্ত্রী,আর এখন দশ বছরের মুখ্যমন্ত্রী রয়েছেন। কিন্তু আজও নিজের আদি গঙ্গার টালিপাড়া ছোট ঘরটিকে ভোলেননি।
রাতে ৩-৪ ঘন্টা যে ঘরে ঘুমোন তা ওই ঘরেই।
তিনি পারলে সাতমহল, রাজমহল ছেড়ে দিয়ে বস্তির ঘরেই এখনও থাকেন। সিপিএম-কংগ্রেস-বিজেপি তাঁদের ঝুলি থেকে এমন একজন নেতাকে দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ করছি আপনাদের।
আমাদের মত ভুইফোড় নেতারা বার বার গাড়ি পালটালেও তিনি ১৯ বছর আগের সান্ট্রো গাড়িতে ঘোরেন। সেটি আবার পার্টির কিনে দলনেত্রীকে দিয়েছিল।
তিনি কোন মাইনে নেন না। তাই তাঁর ব্যাংক ব্যালেন্স এর প্রয়োজনিয়তা হয় না।
যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাঁর জন্য আগামী প্রজন্মের কাছে বইতে তিনি মহামনীষী হিসেবে লেখা থাকবেন। ঝাড়গ্রামের দেবেন্দ্র মোহন হলে ইউনিগ্লোবাল পেপার্স মিলের সম্মেলনে যোগ দিতে এসে একথায় বলেন দোলা সেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago