জেএনএফ ওয়েব ডেস্ক :-পরিবহণ মন্ত্রী ফিরাদ হাকিমের আবেদনকে মান্যতা দিয়ে আগামী কাল থেকেই কোচবিহারের চালু হবে বে-সরকারী যাত্রী পরিষেবা। আজ কোচবিহার মিনিবাস স্ট্যান্ডে বে-সরকারী বাস মালিক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে আগামী কাল থেকেই রাস্তায় বে-সরকারি বাস নামানোর কথা ঘোষণা করা হয়েছে।
মালিক সংগঠনের পক্ষে সম্পাদক অনুপ অধিকারী বলেন, “পরিবহণ মন্ত্রী আমাদের কাছে আবেদন করে জানিয়েছিলেন যাত্রী পরিষেবা চালু করার পরেই ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। মন্ত্রীর সেই আবেদনে সারা দিয়ে আগামী কাল থেকে কোচবিহারে বেসরকারি যাত্রী পরিষেবা চালু করা হবে। তবে কোভিড বিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা চালু করার পাশাপাশি মূলত যে সব বাসের কর্মীদের ভ্যাক্সিনেশন হয়ে গিয়েছে, প্রথম দিকে শুধু মাত্র সেই সব বাস গুলোকেই রাস্তায় নামানো হবে।”
রাজ্য সরকার ১ জুলাই থেকে করোনা বিধি নিষেধের লঘু করে যাত্রী পরিষেবা চালু করার অনুমতি দিয়েছিল। কিন্তু পেট্রল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় ভাড়া বৃদ্ধি না করলে রাস্তায় গাড়ি নামাবেন না বলে বে-সরকারী বাস মালিকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। এর ফলে শুধু মাত্র সরকারী বাস চালিয়ে যাত্রী সমস্যা মেটাতে কার্যত হিমসিম খেতে হচ্ছিল রাজ্য সরকারকে। এই নিয়ে বিভিন্ন জায়গায় যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
শেষ পর্যন্ত সমস্যা মেটাতে বাস মালিক সংগঠন গুলোকে নিয়ে আলোচনায় বসেন পরিবহণ মন্ত্রী ফিরাদ হাকিম। আলোচনায় ভাড়া বৃদ্ধি প্রসঙ্গ উঠতেই মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন আগে বাস রাস্তায় নামাতে হবে, তারপরেই ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনায় বসবে সরকার। এরপর থেকেই মালিক পক্ষ গোটা রাজ্যের পাশিপাশি প্রান্তিক জেলা কোচবিহারেও বে-সরকারী বাস পরিষেবা চালু করার সিধান্ত ঘোষণা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…