আইন-শৃঙ্খলার অবনতি হলে দু’পক্ষকে গ্রেফতার করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিলেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দলীয় কোন্দলের জেরে আইন-শৃঙ্খলার অবনতি হলে দু’পক্ষকে গ্রেফতার করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিলেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়। গত ৩ তারিখ ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রামে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সক্রিয় কর্মী চন্দন দে-কে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। গুরুতর জখম হয়ে বর্তমানে চন্দন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। গোপীবল্লভপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালিপদ শূরের সঙ্গে ঝাড়গ্রাম জেলা পরিষদের অধ্যক্ষ স্বপন পাত্রের গোষ্ঠীদ্বন্দ্ব বহুল পরিচিত। এদিন রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে বিকেলে দলীয় নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনায় বসেন পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার পর ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোরকে ডেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন,‘এরপর কোন গণ্ডগোল হলে দু’পক্ষকেই গ্রেফতার করে ঢুকিয়ে দেবেন।’ বাইরে দাঁড়িয়ে প্রকাশ্যে স্বপন পাত্রকে পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন,‘নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে আইন-শৃঙ্খলার অবনতি করা চলবে না।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago