আংশিক লকডাউনে ঝাড়গ্রামে সক্রিয় পুলিশ,পুলিশের ভূমিকায় খুশি সাধারণ মানুষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্যজুড়ে শনিবার থেকে আংশিক লকডাউন শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে রেস্তোঁরা,শপিং মলের মতো বেশ কিছু দোকান অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই আংশিক লকডাউন সফল করতে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় ।ঝাড়গ্রাম শহরের কোর্ট রোড, জুবলি মার্কেট, পাঁচ মাথার মোড়, কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল পুলিশ। পুলিশের পক্ষ থেকে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়। রাজ্য প্রশাসন এর নির্দেশ যদি কোন ব্যবসায়ী অমান্য করেন তাহলে ঐ ব্যবসায়ীর দোকান সিল করে দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে জাতীয় বিপর্যয় আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয়। সেই সঙ্গে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ আংশিক লকডাউন সফল করতে সক্রিয় হওয়ায় খুশি ঝাড়গ্রাম শহরের বাসিন্দাদের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago