অ্যাম্বুলেন্সকে ঘিরে বিক্ষোভ, দঃদিনাজপুরে পথেই মৃত্যু সদ্যোজাতের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:-অ্যাম্বুলেন্সকে ঘিরে ধরে বিক্ষোভের জেরেই জন্মের একটু পরেই মৃত্যু হল সদ্যোজাতর। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। ঘটনায় মায়ের অবস্থাও আশঙ্কাজনক। গোলমালের সূত্রপাত একটি ছাগলকে নিয়ে। জানা গিয়েছে, ওই প্রসুতিকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাঁর বাড়ি যাওয়ার পথে একটি ছাগলকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। সামান্য জখম হয়েছে পোষ্যটি। তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে দলবল নিয়ে প্রসুতিকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটিকে ঘিরে ধরে ছাগলটির মালিক। এমনকি, প্রসুতির অবস্থা সংকটজনক জেনেও নির্মমভাবে পথ ছাড়তে চায়নি তারা। অবশেষে অনেক অনুনয়-বিনয়ের পর তারা পথ ছাড়ে। এই গোলমালের জেরে অনেকটা দেরি হয়ে যায়। হাসপাতাল পৌঁছাবার আগে পথেই সন্তান প্রসব করেন ওই মহিলা। কিন্তু শিশুটির অবস্থা সংকটজনক হওয়ায় জন্মের একটু পরেই তার মৃত্যু হয়। পাশাপাশি মায়ের অবস্থাও আশঙ্কাজনক। ছাগল মালিকের এ হেন অমানবিক আচরণে গ্রামজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago