অশোক স্তম্ভ স্টিকার লাগানো বাইক আটক জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক :- অশোক স্তম্ভ স্টিকার লাগানো বাইক আটক জলপাইগুড়িতে। এ যেন কোন এক দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের চিত্রনাট্য। শনিবার দুপুরে একটি অশোকস্তম্ভ সাটা বাইক দ্রুতগতিতে ছুটে চলেছে জলপাইগুড়ি শহর দিয়ে। আর তা দেখে, পেছনে আরেকজন বাইক নিয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করছেন। অবশেষে? না, অবশেষে শেষ রক্ষা হয় নি অশোকস্তম্ভ সাটা সেই বাইক আরোহীর। আটক করা হয়েছে সেই বাইকটি। চাঞ্চল্যকর ঘটনাটি এদিন ঘটেছে জলপাইগুড়ি শহরের বেগুন্টারি ও কদমতলা মোড় এলাকার মধ্যে। জানা গিয়েছে, শহরের বাসিন্দা তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক অজয় সাহা এদিন বাড়ি ফেরার সময় তার সামনে আরেকটি বাইকে অশোক স্তম্ভ লাগানো স্টিকার দেখতে পান। তৎক্ষণাৎ বাইকটিকে দাঁড়ানোর চেষ্টা করলে বাইক আরোহী দ্রুত গতিতে ছুটতে থাকেন বলে খবর। বেগুন্টারি থেকে পিছু নিয়ে শেষ পর্যন্ত কদমতলা মোড়ে এসে বাইক আরোহীকে দাঁড় করান তিনি। অজয় বাবু সেই বাইক আরোহী সদর ব্লকের কাদোবাড়ি এলাকার বাসিন্দা জনৈক লিটন রায়কে প্রশ্ন করেন, তিনি এটা করতে পারেন কি না। উত্তরে লিটন রায় বলেন, তিনি সেনাকর্মী। অশোক স্তম্ভ বাইকে লাগানো নিয়ে প্রতিবাদ করেন অজয় বাবু। সাথে সাথে খবর দেওয়া হয় জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশকে। পুলিশ এসে বাইকটিকে আটক করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। বাইক থেকে খুলে ফেলা হয় অশোক স্তম্ভ। অজয় বাবু বলেন, অশোকস্তম্ভ লাগিয়ে যে কেউ এভাবে চলাফেরা করতে পারেন না। এটা বেআইনি। সকলের এটা বোঝা উচিত বলে তিনি মনে করেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago