অর্থ সংকটে ভোডাফোন-এয়ারটেল! পিছনে কী অন্য পরিকল্পনা?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- বিপুল আর্থিক সঙ্কট কাটাতে দিশেহারা ভারতের দুই প্রথম সারির টেলিকম সংস্থা৷ সুপ্রিম কোর্টের অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) নিয়ে সুপ্রিম কোর্টের রায় অনুসারে কেন্দ্রীয় সরকারকে লাইসেন্স ও স্পেকট্রাম ফি বাবদ বকেয়া, ফাইন ও সুদ দিতে গিয়ে বড়সড় লোকসানের মুখে পড়েছে টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেল৷ এই অবস্থায় পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় নেই বলেই জানিয়েছে সংস্থা দুটি৷ আবার এবিষয়ে কেন্দ্রের কাছে সাহায্যের আবেদনও জানায় তারা৷ টেলিকম সংস্থা দুটিকে আশ্বস্ত করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷

সূত্রের খবর টেলিকম সংস্থাদুটিকে সাহায্যের জন্য তড়িঘড়ি কেন্দ্রীয় সচিব পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়৷ সংস্থাদুটির আর্থিক ভারসাম্য ধরে রাখতে এই কমিটি থেকেই ন্যূনতম গ্রাহক মাশুলের সিদ্ধান্ত নেওয়া হয়৷ অর্থাৎ প্ল্যানের ভ্যালিডিটি থাকাকালীন রিচার্জ ব্যালান্স শেষ হয়ে গেলেই ন্যূনতম টাকা দিয়ে রিচার্জ করে সিমকার্ড অ্যাক্টিভ রাখতে হবে৷ সরকার ও ব্যবসা দুদিকেই ভারসাম্য বজায় রাখতে এখন এই রাস্তাই বেছে নিতে চাইছে সংস্থাদুটি৷ যদিও প্রথম থেকেই ন্যূনতম গ্রাহক মাশুল নীতির বিরোধি ট্রাই জানিয়েছে, এবিষয়ে তাদের কাছে কোনো রকম প্রস্তাব কেন্দ্রীয় টেলিকম দপ্তর পাঠায়নি৷

যদিও এই মুহূর্তে ভারতে সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করে জানিয়েছে যে এই মুহূর্তে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার মত পর্যাপ্ত সম্পত্তি আছে দুটি সংস্থার কাছেই৷ প্রয়োজনে সেই সম্পত্তি বিক্রি করেই ঋণ শোধ করতে পারবে তারা৷
অন্যদিকে, ভোডাফোন-এর চিফ এগজিকিউটিভ অফিসার নিক রিডের করা এক মন্তব্য উল্লেখ করে সংবাদসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, মূলত ইউরোপের বাজারকে অগ্রাধিকার দিতে অন্যান্য দেশ থেকে সরে আসতে চাইছে ভোডাফোন গোষ্ঠী৷ ভারতের ব্যবসাতেও আর অর্থ লগ্নি করতে চাইছেনা তাঁরা৷ গত মে মাসে ভোডাফোন তাদের নিউজিল্যান্ডের ব্যবসা ২২০ কোটি মার্কিন ডলারে বিক্রি করে দিতেও রাজি হয়৷ সবমিলিয়ে টেলিকম সংস্থা দুটির সামগ্রিক সিদ্ধান্ত বা পদক্ষেপ কি হয় তাভবিষ্যতই বলবে৷

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

4 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

8 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago