অযোধ্যা রায়: সব থানাকে সতর্ক করল নবান্ন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- শনিবার সকাল সাড়ে দশটায় অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। তার আগে রাজ্যের সব থানাকে সতর্ক করল নবান্ন। বলা হল, চোখ কান যেন খোলা রাখা হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।

এমনিতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শনিবার ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অঝোরে বৃষ্টি পড়ছে। পুলিশের এক কর্তার কথায়, তাতে শাপে বর হয়েছে। এমনিতেই রাস্তায় লোক কম বেরোবে। কিন্তু তার পরেও পুলিশ ও প্রশাসন সতর্ক।

অযোধ্যা রায় রাজনৈতিক ও সামাজিক ভাবে যে স্পর্শকাতর সে ব্যাপারে কোনও সংশয় নেই। দুদিন আগে দলের অভ্যন্তরীণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পই পই করে বলে দিয়েছেন, রায় বেরোনোর পর কেউ যেন আলটপকা কোনও প্রতিক্রিয়া না জানান। যা বলার তা তিনিই বলবেন।

অন্যদিকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেছেন, অযোধ্যা রায়ে কারও জয় বা পরাজয় হবে না। তাঁর কথায়,“গত কয়েক মাস ধরে সুপ্রিম কোর্টে নিয়মিত শুনানি হয়েছে। সারা দেশ শুনানির ওপরে নজর রেখেছে। সমাজের সর্বস্তরের মানুষ শান্তি বজায় রাখার চেষ্টা করছেন। তাঁদের উদ্যোগ প্রশংসনীয়।আমি দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, অযোধ্যা রায়ের পর আমাদের শান্তি ও সৌহার্দ্যের ঐতিহ্য যেন অটুট থাকে।”

নবান্ন সূত্রে বলা হচ্ছে, স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষ করে সোশাল মিডিয়ার উপরে নজর রাখছে পুলিশ। কেউ কোনও বিভ্রান্তিমূলক বা উস্কানিমূলক তথ্য শেয়ার করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

কেবল প্রশাসন নয়, বাংলার রাজনৈতিক শিবিরগুলিও এ ব্যাপারে সক্রিয়। জানা গিয়েছে, শাসক ও বিরোধী দুই পক্ষের নেতারাই ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। সৌভাতৃত্বের পরিবেশ বাংলায় যাতে বাংলায় অটুট থাকে তা সুনিশ্চিত করাটাই তাঁদের লক্ষ্য।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago