অযোধ্যা মামলার রায় আর কিছুক্ষণেই, সুপ্রিম কোর্টের বাইরে কড়া নিরাপত্তা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- আর কিছুক্ষণ পরেই রায় ঘোষণা হবে ঐতিহাসিক অযোধ্যা মামলার। সুপ্রিম কোর্টের এক নম্বর এজলাসে প্রধানবিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মামলার রায় দেবে।

সকাল পৌনে দশটা নাগাদ প্রধান বিচারপতি-সহ সাংবিধানিক বেঞ্চের বাকি সদস্যরা শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছেন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সুপ্রিম কোর্ট চত্বর।

শুক্রবার রাত সাড়ে ন’টায় সুপ্রিম কোর্টের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে লেখা আছে শনিবার সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা হবে। রঞ্জন গগোই ছাড়াও যে বিচারপতিরা এই বেঞ্চে আছেন তাঁরা হলেন, বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আব্দুল নাজির। মামলার সঙ্গে যুক্ত তিন পক্ষ অর্থাৎ নির্মোহী আখড়া, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং উত্তরপ্রদেশ ও রামলালা বিরাজমানকে কোর্টে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

টানা ৪০ দিন ধরে শুনানির পর গত ১৬ অক্টোবর শুনানি শেষ হয় বিতর্কিত এই মামলার। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন শুনানি শেষ, কিছুদিনের মধ্যেই রায় ঘোষণা করা হবে। তখনই আন্দাজ করা গিয়েছিল নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হয়তো এই রায় ঘোষণা হবে। কারণ ১৭ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করছেন গগৈ। তার আগেই যে তিনি এই মামলার রায় ঘোষণা করবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। সেটাই হল।

অযোধ্যা মামলার রায়ের দিন যত এগিয়ে আসছিল তত উৎকণ্ঠা বাড়ছিল। রায় ঘোষণার পর যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যেই গোটা উত্তরপ্রদেশ জুড়ে সুরক্ষা বাড়িয়েছে যোগী আদিত্যনাথের সরকার। সেইসঙ্গে মামলার রায় যে তাদের পক্ষেই যাবে সেই দাবি জানিয়েছে সব পক্ষই।

অযোধ্যার বিতর্কিত যে সৌধ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল করসেবকদের উন্মত্ত আক্রমণে, সেই সৌধের জমি সমেত মোট ২.৭৭ একর জমি নির্মোহী আখড়া, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, উত্তরপ্রদেশ ও রামলালা বিরাজমানের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের রায়ে।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তিন পক্ষই। মধ্যস্থতা করার চেষ্টাও করা হয়। কিন্তু কোনও ফল মেলেনি। তারপরেই হয় এই ম্যারাথন শুনানি। গোটা দেশ তাকিয়ে আছে দেশের শীর্ষ আদালতের দিকে। প্রায় তিনশো বছরের পুরনো বিবাদ নিরসনে কী রায় দেয় আদালত এখন সেটাই দেখার।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 day ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 day ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago