অমিত শাহের ঝাড়গ্রাম সফরের আগের দিন রবিবার বিজেপি ছেড়ে ২০০ জন তৃণমূলে যোগ দিলেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার ঝাড়গ্রামের সার্কাস ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের আগেই বিজেপিকে জোরে ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শীতলপুরা গ্রামে বিজেপি দল ছেড়ে প্রায় ২০০ জন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বিধানসভা কেন্দ্রের প্রার্থী দুলাল মুর্মু, তৃণমূল কংগ্রেসের নেতা উজ্জ্বল দত্ত ও উৎপল সেনাপতি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসের নেতা তথা ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত বলেন,’অমিত শাহকে অভিনন্দন জানানোর জন্য ওরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আগামী ২৭ শে মার্চ ঝাড়গ্রাম জেলার চারটি আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগেই এভাবেই বহু মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করবেন।’ বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিজেপি নেতা লক্ষীকান্ত মুর্মু বলেন,’যে দলে কোন নীতি আদর্শ নেই, যে দল ধর্ম নিয়ে রাজনীতি করে, যে দলের নেতারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়, সেই দলে থেকে সেই দলের প্রার্থীকে ভোট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। লোকসভা নির্বাচনে বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঝাড়গ্রামে দাঁড়িয়ে বলেছিলেন ঝাড়গাম থেকে পুরুলিয়ার বান্দোয়ান এবং ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে উড়িষ্যার বারিপদা পর্যন্ত রেল লাইন তৈরি করা হবে। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারের বাজেট রেললাইনের কোনো উল্লেখ নেই। এরা মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না। নরেন্দ্র মোদি আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে ছিল। তাই আমরা দলে দলে বিজেপির পতাকা হাতে নিয়ে ছিলাম ।কিন্তু যেভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে তাতে আচ্ছে দিন এর বদলে আমাদের কপালে দুর্ভোগ নেমে আসছে। তাই আমরা বাধ্য হলাম স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে বাংলার উন্নয়নের কান্ডারী শান্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মু কে নয়াগ্রাম থেকে নির্বাচিত করার জন্য আমরা বাড়ি বাড়ি প্রচার শুরু করব। বিজেপিকে নয়াগ্রাম থেকে আমরা উৎখাত করব।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago