অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে মাথাভাঙ্গায় ধিক্কার মিছিল তৃণমূলের

জেএনএফ ওয়েব ডেস্ক:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় মাথাভাঙ্গায় বিক্ষোভ দেখাল তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। অভিযোগ, ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপির তরফে হামলা করা হয়েছে। এই হামলার প্রতিবাদ জানিয়ে এদিন মাথাভাঙ্গা শহরে ছাট খাটের বাড়ি এলাকা থেকে মিছিল বের করে গোটা শহর পরিক্রমা করে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষ করেন। এদিনের ওই মিছিলে উপস্থিত ছিলেন বাবলু বর্মন, ফটিক দাস, সোদন দাস, রঞ্জিত বর্মন সহ তৃণমূলের অন্যান্য কর্মীরা।
এদিন এবিষয়ে তৃনমূল নেতা সোদন দাস বলেন, অভিষেক ব্যানার্জি যখন ত্রিপুরায় ত্রিপুরেশরি মন্দিরে পুজো দিয়ে তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলেন তখন তার গাড়ির উপর অতর্কিত বিজেপির হার্মাদ বাহিনীরা আক্রমণ করে, গাড়ি ভেঙে দেওয়া হয় তাকে প্রাণে মারার চক্রান্ত করে দুষ্কৃতিরা। আমরা এর তীব্র বিরোধিতা করছি। যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেফতার করছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। তারা দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

14 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

18 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago