অভিযোগ ‘প্রমাণিত’ হলেও বকেয়া রেশন না পাওয়ায় এবার ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ামকের কাছে লিখিত অভিযোগ করলেন গ্রাহকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অভিযোগ ‘প্রমাণিত’ হলেও বকেয়া রেশন না পাওয়ায় এবার ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ামকের কাছে লিখিত অভিযোগ করলেন গ্রাহকরা। চলতি বছরের এপ্রিল মাসে লালগড় ব্লকের বিনপুর থানার অন্তর্গত ভূরষা গ্রামের দুই বাসিন্দা অভিযোগ করেছিলেন,‘দীর্ঘ আট বছর ধরে রেশনে চাল ও আটা দিচ্ছে না রেশন ডিলার।’ বিষয়টি লিখিত ভাবে লালগড়ের ফুড-ইন্সপেক্টরের কাছে জানানো হলেও কোন সুরাহা পায়নি বলে সোমবার অভিযোগ করছেন নটবর কুণ্ডু ও তারাকিঙ্কর সাউ। জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শোকজের সদুত্তর দিতে পারেননি রেশন ডিলার বংশী প্রতিহার। তারপরেই ওই রেশন ডিলারের বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। কিন্তু এদিন দুই গ্রাহক নটবর কুণ্ডু ও তারাকিঙ্কর সাউ বকেয়া রেশন না পাওয়ায় ফের এবার ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ামকের কাছে লিখিত অভিযোগ করলেন। ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ামক মিঠুন দাস জানিয়েছেন,‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

21 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 day ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago