অভাবের তাড়নায় নিজের স্ত্রী ও দুই সন্তানকে পুড়িয়ে মেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অভাবের তাড়নায় নিজের স্ত্রী ও দুই সন্তানকে পুড়িয়ে মেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। যদিও ঘটনায় গুরুতর জখম পরিবারের আরও এক মেয়ে। শনিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটে হেমতাবাদ থানার চৌনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর এলাকায়। মৃতরা হলেন, রামচন্দ্র ভৌমিক (৩২), শঙ্করী ভৌমিক (২৮)। মৃত্যু হয়েছে, সরস্বতী ভৌমিক (৫) এবং ঝর্না ভৌমিক (৩) নামে ওই পরিবারের দুই শিশুর। আশঙ্কাজনক অবস্থায় ওই পরিবারের আরও এক নাবালিকা রানি ভৌমিক (১০) রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অগ্নিদগ্ধ ওই নাবালিকার দাবি, এদিন সবার গায়ে আগুন ধরিয়ে দেন তাঁর বাবা। প্রধানের দাবি, অভাবের তাড়নায় গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই পরিবার। খবর পেয়ে এদিন হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে। জখম অবস্থায় নাবালিকাকে রায়গঞ্জ মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পুলিশ সুপার সুমিত কুমার জানান, একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের আরেক মেয়ে জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তবে নাবালিকার অবস্থা আশঙ্কাজনক। রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক জানান, ওই নাবালিকাকে অন্য কোনও মেডিকেল কলেজে রেফার করা ছাড়া উপায় নেই।আজ সকালে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করছে হেমতাবাদ থানার পুলিশ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago