
অবৈধ কেরোসিন তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের। রবিবার দুপুরে ভয়াবহ ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার কাঠালবেরিয়া যুগণিতলা এলাকায়। সূত্রের খবর, কাঠালবেরিয়া যুগণিতলা এলাকার বাসিন্দা অমর সরকার নামে এক ব্যাক্তি গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে কেরোসিন তেল সংগ্রহ করে তার বাড়িতে মজুত করে বিক্রি করতো। অভিযোগ, সেই কেরসিনের গোডাউনেই রবিবার দুপুরে হটাৎ আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলে দমকলের 3 টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় রণজিৎ বৈরাগী নামের ওই গোডাউনের এক কর্মীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ইলেক্ট্রিকের শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…