অবিভক্ত মেদিনীপুর জেলার SFI এর প্রাক্তন সভাপতি তপন সেনরায় প্রয়াত

জেএনএফ ওয়েব ডেস্ক : বুধবার রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অবিভক্ত মেদিনীপুর জেলার SFI এর প্রাক্তন সভাপতি তপন সেনরায়। অবিভক্ত মেদিনীপুর জেলায় সত্তরের দশকের বাম ছাত্র আন্দোলনের এক নক্ষত্র ছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রামের দুর্ভেদ্য মাটিতে প্রগতিশীল বিপ্লবী ধারার ঐতিহ্য বহন করে সত্তরের দশকের বাম ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। গতকাল উনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন,’আরোগ্য লাভের জন্য কলকাতা যাচ্ছি।’ কিন্তু ফেরা হল না তপনবাবুর। তাঁর মৃত্যুতে শোকাহত অবিভক্ত মেদিনীপুর জেলার বাম আন্দোলনের নেতা-কর্মীরা। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী ও দুই কন্যাকে। রাজ্যের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ মধুজা সেন রায় হলেন তপন সেন রায়ের কন্যা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝাড়গ্রাম জেলার সিপিএমের সম্পাদক পুলিন বিহারী বাস্কে। এক শোকবার্তায় পুলিন জানিয়েছেন,’প্রবীণ পার্টি সদস্য ও অফিস-২ শাখার সম্পাদক কমরেড তপন সেনরায় গতকাল রাতে প্রয়াত হয়েছেন। তার মৃতদেহ আজ বেলা ১১ টা নাগাদ প্রথমে পার্টির জেলা কেন্দ্রে,তারপর LIC অফিস, তারপর CITU রোডট্রান্সপোর্ট অফিস হয়ে তাঁর বাড়ি হয়ে বাছুরডোবা শ্মশানে নিয়ে যাওয়া হবে।
করোনা বিধি মেনে ঝাড়গ্রাম শহরের কমরেডদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’ প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের’ পক্ষ থেকে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago