
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার বেলপাহাড়ীর জনসভায় নিজেকে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করলেন বিধানসভার প্রয়াত ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার পুত্র সুরজিৎ হাঁসদা ।কয়েকদিন আগের থেকে ঝাড়গ্রাম শহরের কয়েকটি ওয়ার্ডে ঘুরে ঘুরে নিজের বাবার প্রতি মানুষের আস্থা রাখার জন্য তাদের কৃতজ্ঞতা জানিয়ে জনসংযোগের কাজ করছিলেন। তখনই ঝাড়গ্রাম জেলার রাজনীতির অন্দরে তাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়। সবাই মনের মধ্যে একটি ধারণা করে নেয় হয়ত এবার রাজনীতিতে নামতে চলেছেন সুকুমার পুত্র সুরজিৎ! সেই সন্দেহেই বাস্তবে রূপ নেয় বৃহস্পতিবার বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ীতে তৃণমূল কংগ্রেসের ডাকা একটি জনসভাতে। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। সেই রাজনৈতিক জনসভাতেই প্রকাশ্যে প্রথম রাজনৈতিক বক্তৃতা রাখতে দেখা গেল প্রয়াত ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার পুত্র সুরজিৎ হাঁসদাকে ।
সুরজিৎ বলেন,”টিএমসির বি টিম হল বেইমান। বিশ্বাস ঘাতকদের দল তারা যেখানে ক্ষমতা সম্পত্তি পাবে সেখানেই চলে যাবে।” মমতা ব্যানার্জীর দুয়ারে সরকার প্রকল্পের ভুয়সী প্রশংসা করেন সুরজিৎ। এদিনের জনসভা থেকে মমতা ব্যানার্জির সরকারকে তৃতীয়বার বাংলার ক্ষমতায়
প্রতিষ্ঠা করার জন্য জনগণের কাছে আবেদন জানান সুরজিৎ। সুরজিৎ এভাবে রাজনীতির মঞ্চে হঠাৎ করে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করে উঠাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…