অবশেষে পুলিশের জালে ভুয়ো সিআইডির পরিচয় দিয়ে প্রতারণার মূল অভিযুক্ত রাধারানী বিশ্বাস

জেএনএফ ওয়েব ডেস্ক :-গত তিনদিন ধরে আত্মগোপন করেছিলেন শান্তিপুর দু নম্বর ওয়ার্ডের বাগানেপাড়া এলাকায় ভুয়ো সিআইডির পরিচয় দিয়ে প্রতারণার মূল অভিযুক্ত রাধারানী বিশ্বাস। গত তিনদিন ধরে বাগানে পাড়া এলাকার কাদের শেখের বাড়িতে আত্মীয়র পরিচয় দিয়ে তার আত্মীয়ের সাথে এসে আত্মগোপন করেছিলেন। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার কৌতুহলী থানার পুলিশ ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে অভিযান চালানো হয় ওই এলাকায়, এরপর কাদের শেখের বাড়ি থেকে আত্মগোপনকারী মহিলাকে গ্রেফতার করা হয় রাধারানী বিশ্বাসকে। সিআইডির ভুয়া পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে এরপর থেকেই কৃষ্ণনগর কাঠালবেরিয়া এলাকা থেকে গা ঢাকা দেয় ওই মহিলা, এরপর থেকেই সিআইডি ও পুলিশ ওই মহিলার খোঁজে তল্লাশি অভিযান চালায়। আজ শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডের বাগানে পাড়া এলাকার কাদের শেখের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই ভুয়ো সিআইডি পরিচয় দেওয়া অভিযুক্ত রাধারানী বিশ্বাসকে। জানা যায় কাদের শেখের জামাই গাড়ির ড্রাইভারি করে তার সাথেই কাদের শেখের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিলো রাধারানী বিশ্বাস। অবশেষে নদীয়ার কোতোয়ালি থানার পুলিশ ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে গ্রেফতার করা হয় রাধারানী বিশ্বাসকে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago