অবশেষে গ্রেপ্তার হাফিজ সঈদ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- অবশেষে ২৬/১১ মুম্বই হামলা সহ একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হাফিজ সঈদকে গ্রেপ্তার করতে বাধ্য হল পাকিস্তান। সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি লাহোর থেকে গুরানওয়ালা ফেরার পথে রাস্তায় তাকে আটকায় পাঞ্জাব প্রদেশের সন্ত্রাসদমন শাখা। পরে তাকে গ্রেপ্তার করা হয়। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আপাতত জেল হেফাজতে রয়েছে ওই কুখ্যাত জঙ্গি।সঈদকে নিয়ে আন্তর্জাতিক চাপ ধীরে ধীরে বাড়ছিল। তার উত্তাপ টের পাচ্ছিল পাকিস্তান। কিছুদিনের মধ্যেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমেরিকা সফরে যাওয়ার কথা। তার আগে পাক প্রশাসনের এই সক্রিয়তা ওই সফরকে কেন্দ্র করেই বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদকে গ্রেপ্তার করার দাবি দীর্ঘ দিন ধরে জানিয়ে আসছে ভারত। তার বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণও তুলে দেওয়া হয়েছে পড়শি দেশের প্রশাসনের হাতে। তবে কাজের কাজ হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চগুলিতে সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকা প্রশ্নের মুখে পড়ায় নড়েচড়ে বসে তারা। সঈদের বিরুদ্ধে এফআইআরও করা হয়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago