অবশেষে কমল ৩০টি জনপ্রিয় চ্যানেলের দাম, দেখুন তালিকা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- কলকাতা: অবশেষে কমল অন্তত ৩০টি জনপ্রিয় চ্যানেলের দাম৷ চারটি ব্রডকাস্টিং সংস্থা তাদের চ্যানেলগুলির দাম কমানোর ঘোষণা করেছে বলে খবর৷ কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই জানিয়েছে, চ্যানেল পিছু নতুন দাম অবিলম্বে কার্যকর করতে হবে৷ যদি কোনও গ্রাহক যদি আগে থেকে পুরানো হারে চ্যালেনের দাম দিয়ে থাকেন, তাহলে ওই দর্শককে বিশেষ সুবিধা দিতে হবে কর্তৃপক্ষকে৷

প্রতিযোগিতার বাজারে দর্শক ধরে রাখতে চ্যানেল পিছু দাম বেশ খানিকটা কমানোর কথা ঘোষণা করেছে চারটি বৃহৎ সম্প্রচার সংস্থা৷ সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা চ্যানেল রয়েছে৷ চ্যানেলের প্যাকেজ পিছু ৭ থেকে ১০ টাকা রপর্যন্ত দাম কমেছে৷ তবে, কতদিন কম দামে চ্যানেল দেখার সুবিধা মিলবে, তা অবশ্য স্পষ্ট নয়৷ দম কমানোর বিষয়টি অপাতত উৎসব অফার বলেই চালানো হচ্ছে৷

স্টার প্লাস দাম ছিল ১৯টাকা৷ এখন হয়েছে ১২টাকা৷ ন্যাশনাল জিওগ্রাফির আগে দাম ছিল প্রতিমাসে দু’টাকা৷ এখন ১ টাকা ধার্য হয়েছে৷ স্টার স্পোর্টস ফাস্টের দাম ছিল ১টাকা৷ এখন মাত্র এক পয়সা৷ জি টিভির দাম ছিল ১৯ টাকা৷ এখন ১২টাকা করা হয়েছে৷ জি বাংলার দাম ছিল ১৯ টাকা৷ তা কমে হয়েছে ১২টাকা৷ স্টার জলসার দাম ছিল ১৯টাকা৷ এখন তা কমিয়ে ১২টাকা করা হয়েছে৷ কালার্স হিন্দির দাম ছিল ১৯টাকা৷ করা হয়েছে ১২টাকা৷ হাঙ্গামা টিভি প্লাস ৬টাকা থেকে কমে ১টাকা করা হয়েছে৷

এখনও পর্যন্ত ৩টি সংস্থা জানিয়েছে, প্রায় তিন মাস পর্যন্ত অফার চালু রাখা হবে৷ অন্য একটি সংস্থা তাদের সময়সীমা ঘোষণা করেনি৷ ফলে চ্যানেলগুলির পুরানো দাম ফের ফেরার সম্ভাবনা থেকেই যাচ্ছে৷ তবে, আপাতত টিভি দেখার মাসিক টাকা বেশ কিছুটা কমেছে তাতে সংশয় নেই৷

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago