
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ২০ জুলাই ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথী যুব মোর্চার জেলা সভাপতি পদ থেকে ‘বহিস্কার’ করেছিলেন অনুরণ সেনাপতিকে। রবিবার সেই অনুরণ সেনাপতিকেই যুব মোর্চার রাজ্য সম্পাদক ঘোষনা করলেন রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ! যা কিনা রাজনৈতিক চাপ বাড়ল ঝাড়গ্রাম জেলা বিজেপিতে, এমনটাই ধারনা রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। চিঠি দিয়ে বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথী অনুরণকে লিখেছিলেন,‘বিগত লোকসভা নির্বাচনের পর থেকেই আপনার নির্বাচিত যুব মোর্চার পদাধিকারী বিভিন্ন দল বিরোধী কাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছে। তাতে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবার উপক্রম তৈরি হয়েছে। বিজেপি দলের ভাবমূর্তি নষ্ট হবে। আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনি কোনো ব্যবস্থা নেননি। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝাড়গ্রাম জেলার ভারতীয় জনতা পার্টির সমস্ত পদ থেকে দায়িত্ব মুক্ত করা হল। আগামী দিনে দলীয় অনুশাসন যারা মানবে না তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।’ এরপর বিজেপির জেলা সভাপতি সুখময় শতপথী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে দলে পরিবারতন্ত্র চালানোর অভিযোগ করে সংবাদমাধ্যমকে তোপ দাগেন অনুরণ সেনাপতি। এদিন সেই অনুরণ সেনাপতিকে যুব মোর্চার রাজ্য সম্পাদক করে দলের মধ্যে কাঁটা দিয়ে কাঁটা তোলার রাস্তায় হাঁটল বিজেপির রাজ্য নেতৃত্ব।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…