
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- “বিরোধীরা যদি মারধর করে এক গালে চড় মারলে আর এক গাল পেতে দেব, তবু তাদের মারব না”, স বললেন অনুব্রত মণ্ডল।
নকুলদানা ও সলোকার জন্য আমেরিকা থেকে চিঠি এসেছে অনুব্রতর কাছে। চিঠি পেয়ে বেজায় খুশি অনুব্রত, চিঠি হাতে আসতেই গান্ধী গিরি শুরু অনুব্রত। সাংবাদিক বৈঠক করে এদিন তিনি জানান, “ইলেকশন করতে হবে ভালো করে, প্রাইজটা যেন পাই। আগের বার যেমন ডিএম প্রাইজ পেয়েছিল সেটা যেন এবারও পাই। কোন অশান্তি যেন না হয়, ওরা যদি এক চড় মারে তাহলে আর একটা গান পেতে দেবে, তুমি মার খাবে তবু মারতে পারবে না,” কর্মীদের উদ্দেশ্যে এমনই নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল।
রামনবমী প্রসঙ্গে সাংবাদিকরা অনুব্রত মণ্ডল কে প্রশ্ন করে ৭০০ র্যালি করা হবে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। উত্তরে অনুব্রত বলেন “তার থেকেও বেশি রেলি তৃণমূল কংগ্রেসের বেরোবে”।
এরপর সাংবাদিকরা অনুব্রত কে বলেন, ভোটের দিনে যদি বিরোধীরা ঝামেলা করে তাহলেও আপনি কিছু করবেন না ? উত্তরে অনুব্রত মণ্ডল বলেন “গান্ধীজী হবো, সেটা ভালো না” ?
এরপর অনুব্রত মণ্ডল কে সাংবাদিকরা প্রশ্ন করে কিছুদিন আগেই আপনি বলেছিলেন নকুলদানা ও সলকার কথা। উত্তরে অনুব্রত মণ্ডল বলেন “সেটা তো এখনো দিচ্ছি, আমেরিকা থেকে চিঠি এসেছে তার জন্য, এর পর সাংবাদিকদের উদ্দেশ্যে চিঠি তুলে ধরেন তিনি।
পাশাপাশি ইলেকশন ইলেকশন কমিশনের শোকজ প্রসঙ্গে তিনি বলেন “ইলেকশন কমিশন তো দিনরাত শোকজ করছে, যতবার ইচ্ছা করুক না, আমিও উত্তর দিয়ে যাব, অসুবিধা কি আছে”।
সাংবাদিকরা এরপর অনুব্রত মণ্ডল কে প্রশ্ন করে যে চিঠিটা আমেরিকা থেকে এসেছে সেটা কারা পাঠিয়েছে ?
অনুব্রত মণ্ডল উত্তর দেয় “অভাগা তো নয়, ভাগ্যবান লোক বলেই চিঠি পাঠিয়েছে, অভাগা হলে পাঠাতো পাঠাতো না, এরপর তিনি সাংবাদিকদের সামনে ফের তুলে ধরেন ওই চিঠি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…