Breaking
21 Mar 2026, Sat

অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার নাগাদিতে!

জেএনএফ ওয়েব ডেস্ক : অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার নাকাশিপাড়া থানার নাগাদিতে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে নাগাদি এলাকায় রাস্তার পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। পরে নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির মৃত্যুর কারণ ও পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Developed by