অঙ্কণ প্রতিযোগিতায় রাজ্যে প্রথম হয়ে ঝাড়গ্রাম জেলার মুখ উজ্জ্বল করল অশোক বিদ্যাপীঠের চতুর্থ শ্রেণির ছাত্রী অন্বয়ী ভৌমিক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অঙ্কণ প্রতিযোগিতায় রাজ্যে প্রথম হয়ে ঝাড়গ্রাম জেলার মুখ উজ্জ্বল করল অশোক বিদ্যাপীঠের চতুর্থ শ্রেণির ছাত্রী অন্বয়ী ভৌমিক। ঝাড়গ্রাম শহরের বলরামডিহি এলাকায় অবস্থিত অশোক বিদ্যাপীঠ নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী অন্বয়ী ভৌমিক। বলরামডিহিতে

মামাবাড়িতে থেকে পড়াশুনা করে অন্বয়ী। নির্মল বিদ্যালয় সপ্তাহ অভিযান উপলক্ষে খ বিভাগে স্কুলে আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছিল অন্বয়ী। সেখানে প্রথম হয়। তারপর চক্র এবং জেলাস্তরে প্রথম হয়ে তার আঁকা ছবিটি রাজ্যে যায়। বিভিন্ন জেলা থেকে প্রথম স্থানাধিকারিদের যে নামের তালিকার সঙ্গে ছবি পাঠানো হয়েছিল তাতে প্রথম হয়েছে ঝাড়গ্রামের অন্বয়ী ভৌমিক। শুক্রবার কলকাতার রবীন্দ্রসদনে স্কুলশিক্ষা দপ্তরের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অন্বয়ীর হাতে প্রথম পুরস্কার তুলে দেন। সঙ্গে ছিলেন স্কুলের টিচার-ইন-চার্জ সুস্মিতা ঘোষ মণ্ডল। গত বছর অঙ্কণ প্রতিযোগিতায়

রাজ্যস্তরে তৃতীয় স্থান করেছিল অন্বয়ী। স্কুলের টিচার-ইন-চার্জ শিক্ষিকা সুস্মিতা ঘোষ মণ্ডল বলেন,‘স্কুলেই আঁকা শেখার হাতেখড়ি অন্বয়ীর। প্রতি সপ্তাহে নিয়ম করে আঁকার ক্লাস নেওয়া হয় বিদ্যালয়ে। আজ খুব ভালো লাগছে রাজ্যের কাছে প্রথম হয়ে ঝাড়গ্রাম জেলা তথা আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে অন্বয়ী।’
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে খুদে পড়ুয়া অন্বয়ী ভৌমিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সঙ্গে ভবিষ্যতে সে বড় শিল্পী হয়ে উঠুক এই কামনা করি।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago