অকালবর্ষণে কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সিপিআই এর ডেপুটেশন

সিপিআই নেতৃত্ব

লালগড়: অকালবর্ষণের কারণে ধান , সবজি সহ আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । অকালবর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণের দাবিকে সামনে রেখে সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের ভিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। সিপিআই পার্টির কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে মোট ১২ দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা সিপিআই এর জেলা সভাপতি দেবজ্যোতি ঘোষ, সারা ভারত কৃষক সভার ঝাড়গ্রাম জেলার সম্পাদক চিত্ত বধুক এছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য প্রশান্ত রায় সহ অন্যান্য নেতৃত্বরা । ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে গোপীবল্লভপুর ১ ও ২ ব্লকে আগেই ডেপুটেশন দেওয়া হয়েছে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে । ঝাড়গ্রাম জেলা সিপিআই এর জেলা সম্পাদক দেবজ্যোতি ঘোষ বলেন,”অকালবর্ষণের ফলে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে । কৃষকদের পাশে সর্বদা আমাদের দল রয়েছে । কেবলমাত্র ঝাড়গ্রাম জেলা নয়, পুরো রাজ্য জুড়েই কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন দেওয়া হচ্ছে। অবিলম্বে কৃষকদের ক্ষতি পূরণ প্রদান করা হলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে কৃষকরা”।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago