
জেএনএফ ওয়েব ডেস্ক :- উত্তরবঙ্গ তথা গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে অজানা জ্বরের আতঙ্ক। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যেও। এই পরিস্থিতিতে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নয়া চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। এদিন তিনি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদের সাথেও দেখা করেন। পরে এমএসভিপিকে সাথে নিয়ে গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। এছাড়াও এদিন পার্থ বাবু শিশু ও নবজাতক বিভাগেও পরিদর্শন করেন এবং সেখানে ভর্তি থাকা শিশুদের আত্মীয়দের সাথেও কথা বলেন।
এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ প্রতিম রায় বলেন, সাড়া রাজ্য জুড়ে যে অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে তা নিয়ে খোঁজ খবর নিতে আজ হাসপাতালে আসা। কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে আপাতত মোট ৬৪ টি শিশু শয্যা বিশিষ্ট কক্ষ রয়েছে। কিন্ত জ্বর নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা প্রায় ৮০ র কাছা কাছি। তাই আগামী ২ দিনের মধ্যে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও ৩০ শয্যা বিশিষ্ট একটি কক্ষ চালু করা হবে।
এছাড়াও তিনি বলেন, কোচবিহার মেডিকেল কলেজ কর্তিপক্ষ খুবই ভালো কাজ করছে। নতুন কক্ষটিতে অক্সিজেন, শয্যা, সমস্ত ব্যবস্থা রেখেই সব কাজ সম্পন্ন করা হবে। এই বেশি সংখ্যক রোগী ভর্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনও রকম কোনও অসুবিধা হবে না। সকল শিশুই ঠিক মতন চিকিৎসা পরিষেবা পাবেন।
কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি বলেন, কিছুদিন আগে একটি ঘটনা রটেছিল যেখানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে একটি বেডে ৪ জন করে রোগী ভর্তি রয়েছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনও কোনও সময় একটি বেডে ২ জন শিশুকে ভর্তি করা। কিন্তু পরবর্তীতে তাকে অন্য জায়গায় রেফার করে দেওয়া হয়। তিনি আরও বলেন, এই অস্বাভাবিক জ্বর নিয়ে ভাবার কিছুই নেই। এটি শুধু মাত্র সিজেনাল জ্বর। এই সময় এটি হয়েই থাকে চিন্তার কোনও কারণ নেই। এই মরশুমে এরকম জ্বর, সর্দি, কাশি হয়েই থাকে। এই সময় জল বেশি করে খাওয়া, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। এই টুকু মেনে চললে এই রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যাবে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…